1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে লাপাত্তা আ'লীগ সমর্থিত জনপ্রতিনিধিরা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে লাপাত্তা আ’লীগ সমর্থিত জনপ্রতিনিধিরা

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৫৪৮ বার পড়া হয়েছে
দোহারে লাপাত্তা আ'লীগ সমর্থিত জনপ্রতিনিধিরা
দোহারে লাপাত্তা আ'লীগ সমর্থিত জনপ্রতিনিধিরা

দোহার ( ঢাকা) প্রতিনিধি. গনঅভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর দোহারে উপজেলা পরিষদের চেয়ারম্যান,পৌর মেয়র,ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বেশিরভাগ নেতৃবৃন্দরা আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়।

এছাড়াও উপজেলা ও পৌরসভার বেশিরভাগ জনপ্রতিনিধিগনের মোবাইল ফোনও বন্ধ রয়েছেন। ফলে এ অঞ্চলের উন্নয়নমূলক কাজ,ট্রেড লাইসেন্স,জন্ম-নিবন্ধন, ওয়ারিশ সনদ ও মৃত্য সনদসহ বিভিন্ন নাগরিক সেবাদান বন্ধ রয়েছে।
ঢাকা-১ আসনে সংসদ সদস্য ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্ঠা সালমান এফ রহমান(দরবেশ খ্যাত)। এখানে নবাবগঞ্জ উপজেলায় ১টি উপজেলা চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান,পুরুষ ভাইস চেয়ারম্যানসহ ১৪ টি ইউপি চেয়ারম্যান রয়েছে।দোহার উপজেলায় ১টি উপজেলা চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান,পুরুষ ভাইস চেয়ারম্যানসহ আরও ৮টি ইউপি চেয়ারম্যান রয়েছে।এছাড়াও দোহারে ১টি প্রথম শ্রেণীর পৌরসভা রয়েছে। পৌরসভা মেয়র সহ ১২টি কাউন্সিলর রয়েছে। এরা সবাই সালমান এফ রহমান(দরবেশ খ্যাত) তার বদৌলতে ইভিএম দ্বারা বিনা ভোটে আওয়ামীলীগের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ বিভিন্ন মহলের। ফলে সবাই আওয়ামীলীগের পন্থী। সরকার পতনের আগে ৫ আগষ্ট বেশির ভাগ জনপ্রতিনিধিগন দোহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা চালিয়ে শিক্ষার্থীসহ অন্তত: মোট ৬৪ জনকে আহত করার ঘটনার ঘটেছে। শেখ হাসিনার সরকারের পতনের সংবাদ পেয়ে গা-ঢাকা দেন আ’লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান,মেয়র ও ইউপি চেয়ারম্যানরা। এতে উপজেলা/পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সকল সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়ে। আত্মগোপনে চলে যান সকল জনপ্রতিনিধিগন। অনেকের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এর মধ্যে দুই/এক জন কাউন্সিলর ও ইউপি. সদস্য এর উপস্থিতির খবর পাওয়া যায়।

অপরদিকে গনঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিএনপি,ছাত্র-জনতার সবাই মিলে দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন।এছাড়াও পৌর মেয়র আলমাছ উদ্দিনের কার্যালয়, উপজেলা পরিষদের কার্যালয়, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক ও জয়পাড়া বনিক সমিতির নেতা দেলোয়ার হোসেন মাঝিসহ অর্ধশতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের দাবি বিএনপির লোকজন এঘটনা ঘটিয়েছে। এদিকে বিএনপির শীর্ষনেতারা হুশিয়ারি দিয়েছেন কোন কর্মী যেন সহিংশতায় না যান। এছাড়াও সারা দেশের ন্যায় দোহার থানা ও ২টি পুলিশি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা রাতের আধারে গা-ঢাকা দেন।
পরবর্তীতে গত ১০ আগষ্ঠ দেশে চলমান প্রেক্ষাপটে বিরাজমান উদ্ভুত পরিস্থিতি থেকে পরিত্রান পেতে সেনাবাহিনীর হস্তক্ষেপে দোহারের পরিস্থিতি শান্ত হয়।
সেনাবাহিনী গত রোববার (১১ আগস্ট) উপজেলা প্রশাসনকে নিয়ে থানা এলাকা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক মন্ডলী,সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা উন্নয়নে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
দোহার ও নবাবগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা বিগ্রেড কমান্ডার মেজর সায়েম আহম্মেদ,মেজর ইফতেখার ও ক্যাপ্টেন মোহাম্মদ তার সেনা ফৌজের সহযোগিতায় বিরাজমান উদ্ভুত পরিস্থিতি শান্ত হয়। গতকাল সোমবার সকাল থেকেই দোহারের সকল পুলিশ সদস্যরা যোগদান করলে পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে উঠে।
এ বিষয়ে দোহার উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন বলেন, উর্ধত্বন কতৃপক্ষ আমাদের কাছে মাঠ পর্যায়ের তথ্য চেয়েছেন। তারা আরও নির্দেশ দিয়েছেন যে, নাগরিক সেবা ও উন্নয়ন কাজ চলমান রাখতে প্যানেল চেয়ারম্যান ও প্যানেল মেয়রের অথবা প্রশাসক নিয়োগ দেবে সরকার।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT