1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ রাস্তা অবরোধ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ রাস্তা অবরোধ

  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলাধীন বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কুলসুম বেগমের নিয়োগ ও বিদ্যালয়ের আভ্যন্তরীন অনিয়মের অভিযোগে তার পদত্যাগের দাবিতে ৩য় দিনের মত বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্ততা প্রকাশ করে বিক্ষোভে যুক্ত হন শিক্ষকগণ। কুলসুম বেগমের পদত্যাগের একদফা দাবিতে সকাল থেকে শ্লোগানে মুুখরিত হয় জয়পাড়া স্বাধীনতা চত্তর। এসময় প্রায় দুইঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকরা বলেন গত বছরের ২১ অক্টোবরের অনিয়মের অভিযোগ এনে ও নিয়ম বহির্ভূত নিয়োগের বিষয়টি উল্লেখ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুম বেগমের বিরুদ্ধে বেতন ভাতা স্থগিতসহ বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। তবে দীর্ঘদিন পার হলেও তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি শিক্ষা মন্ত্রনালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এছাড়া বিদ্যালয়ের আভ্যন্তরীন আরও নানা অভিযোগ তুলে পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। এর আগে গত দুইদিন বিদ্যালয় প্রাঙ্গণ হতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আন্দোলন করলে আলোচনায় বসেন উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT