1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে নাশকতার মামলা নিয়ে সমালোচনার ঝড় - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে নাশকতার মামলা নিয়ে সমালোচনার ঝড়

  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৫৮৫ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে ২৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১৭৪ জন ও অজ্ঞাত আরও ২৫০ জনের নামে নাশকতার মামলা করা হয়েছে। মামলায় উল্লেখিত আসামীদের নামের তালিকা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বেশিরভাগ আসামী ও সাধারণ মানুষ এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দোহারের করমআলীর মোড় ও বাশতলা এলাকায় যারা ছাত্র ও সাধারণ জনগনের উপরে হামলা করেছে তাদের অনেকের নাম বাদ দিয়ে ঘটনার সাথে যারা জরিত নন অথবা ঐদিন বিদেশে অবস্থান করেছেন তাদের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। এনিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন হাট বাজারের চায়ের দোকানে।
এনিয়ে উপজেলা বিএনপির অনেক শীর্ষ নেতারা জানান এই মামলার বিষয়ে ধারণা নেই তাদের। এদিকে মামলার বাদী শাহজাহান মাঝি বলেন, আমার উপরে ৪ আগস্ট হামলা হয়েছে। এছাড়া শিক্ষার্থী ও সাধারন মানুষ আহত হয়েছে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। কিন্তু যারা হামলার ঘটনার সময় উপস্থিত ছিলো না তাদের নাম কিভাবে এসেছে আমি তা জানিনা। তিনি আরও বলেন, যারা হামলাকারী তাদের বিচার হোক। অনেকে হয়তো ব্যক্তিগত আক্রশে কেউ তাদের নাম দিতে পারে।
এবিষয়ে দোহারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, ছাত্রদের উপর হামলার ঘটনায় মামলার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে অপরাধীদের অবশ্যই শাস্তি পেতে হবে। এছাড়া শিক্ষার্থীরা আরও বলেন, আমরা চাই না কোন নির্দোশ মানুষ হয়রানী হোক। যারা অপরাধী তাদের বিচারের আওতায় আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT