1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ালো ব্যাংক - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ালো ব্যাংক

  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭৭ বার পড়া হয়েছে

নগদ টাকা তোলার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। গত চার সপ্তাহ থেকে ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা এক লাখ করে বাড়ানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন মাসে আরও এক লাখ বাড়ানোয় ব্যাংক থেকে এখন সর্বোচ্চ পাঁচ লাখ টাকা উত্তোলন করা যাবে।

শনিবার এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে ক্ষমতা পটপরিবর্তনের পরিস্থিতিতে কয়েক সপ্তাহ ধরেই নিয়ন্ত্রক সংস্থাটি এ রকম নির্দেশনা জারি করেছে।

অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়ার দিন গত ৮ আগস্টে ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ টাকা তোলা সীমিত করে দেয় বাংলাদেশ ব্যাংক। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারের পতন হয়। আগের সরকারের লোকজন যাতে ব্যাংক থেকে বেশি বেশি টাকা উত্তোলন করে পাচার এবং সন্ত্রাসী কাজে ব্যবহার করতে না পারে সে লক্ষেই এই ব্যবস্থা নেওয়া হয়।

গত সপ্তাহে সর্বোচ্চ চার লাখ এবং আগের সপ্তাহগুলোতে যথাক্রমে সর্বোচ্চ তিন লাখ এবং দুই লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল। এরপর থেকে প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের সীমা ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে। রোববার থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলনের সীমা পাঁচ লাখে উন্নতি করা হলো।

দেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে চেকের মাধ্যমে লেনদেন বাড়ছে। তবে অনলাইন মাধ্যমে আগে থেকেই বাড়তি টাকা স্থানান্তর করা গেছে। এখনো স্থানান্তর করা যাচ্ছে

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। তবে ধীরে ধীরে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ানো হচ্ছে। ভবিষ্যতে তা পুরোপুরি প্রত্যাহার করা হবে বলে জানা গেছে।

দ্য নিউজ

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT