1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা ও পৌরসভা শাখার গনসমাবেশ অনুষ্ঠিত - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা ও পৌরসভা শাখার গনসমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা ও পৌরসভা শাখার গনসমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তাবিত ৯ দফা দাবী আদায়ের লক্ষে ঢাকার দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা ও পৌরসভা শাখার উদ্যোগে গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জয়পাড়ার কালিমা চত্ত্বরে এ গনসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভার সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি হাফেজ রুহুল আমিন দেওয়ান ও এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমাদ সাকী’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ্ব হাফেজ জয়নুল আবেদীন, সমাবেশের উদ্বোধক ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ শাহাদাত হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সহ সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী আল আমিন শাহাদাত , দোহার থানা মুজাহিদ কমিটির সদর মাওলানা আবু ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সেক্রেটারি মোঃআমজাদ হোসাইন,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোঃ মোশারফ
হোসাইন শামীম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান মোল্লা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভার সভাপতি মাওলানা মুজাম্মিল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোঃরাহাত আহমাদ প্রমুখ।
গনসমাবেশে বক্তারা বলেন, আপনারা আওয়ামীলীগকে ক্ষমতায় দেখেছেন, বিএনপি কে ক্ষমতায় দেখেছেন, জাতীয় পার্টি কে ক্ষমতায় দেখেছেন, কোন দল ই এ দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে পারে নি, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। তাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় আনুন। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT