1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
সালমান এফ রহমানসহ নবাবগঞ্জে ১৭৩জনের নামে মামলা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

সালমান এফ রহমানসহ নবাবগঞ্জে ১৭৩জনের নামে মামলা

  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক.
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে প্রধান আসামী করে ১৭৩ জনের নাম ও অজ্ঞাতনামা আরো ২৫০-৩০০ জনের নামে ঢাকার নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

মামলায় সাবেক এমপি হারুন অর রশিদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতের মিয়া, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু সহ দোহার ও নবাবগঞ্জ উপজেলার শীর্ষ নেতাদের আসামী করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কলাকোপা ভৈরাহাটি গ্রামের ফাতেমা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। নবাবগঞ্জ থানা মামলা নম্বর-৩, তারিখ: ০২/০৯/২০২৪।

মামলার এজাহারে বাদী জানান, শেখ হাসিনা সরকার পতনের ১ দফা দাবীতে গত ৫ আগষ্ট সকাল ১০টার দিকে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্র-জনতা শান্তিপূর্ণ কর্মসূচীতে অবস্থান করছিলাম। এসময় হামলাকারীরা সালমান এফ রহমানের নির্দেশে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের উপর আক্রমন করে।

তারা ছাত্র-জনতার উপর শর্টগানের ছিটা গুলি ছোড়ে এবং লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে আমি সহ কিছু শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হই। পরের দিন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা আমার শরীর থেকে ২৭টি গুলি বের করে। চিকিৎসা নিয়ে আসামীদের নাম সংগ্রহে দেরি হওয়ায় এজাহার দায়েরে দেরি হলো।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল গণমাধ্যমে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT