1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দেশে ফিরলেন সৌদিতে নির্যাতিত দোহারের আট প্রবাসী - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দেশে ফিরলেন সৌদিতে নির্যাতিত দোহারের আট প্রবাসী

  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সৌদিতে বিক্ষোভ করায় পুলিশের হাতে নিযার্তিত দোহারের আট প্রবাসী দেশে ফিরেছেন। সৌদিতে ৫০ দিন জেলখানায় থাকার পর গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের সহায়তায় দেশে ফিরেন তারা। নির্যাতিতদের মধ্যে রয়েছে উপজেলার বিলাশপুর এলাকার জয়নাল মোল্লার ছেলে গোলাম রাব্বী মোল্লা,কাজীরচর এলাকার মুসলেম বেপারীর ছেলে নাঈম বেপারী,মধুরচর এলাকার বাদশা মোল্লার ছেলে মনির মোল্লা,রহমান শেখ এর ছেলে ইলিয়াস শেখ, একই এলাকার আমজাদ হোসেনের ছেলে খোরশেদ, ফিরোজ শেখ এর ছেলে নাজমুল, মুসলেম বেপারীর ছেলে শফিকুল বেপারী, গণী শেখের ছেলে হাসান শেখ।
ভূক্তভোগীরা বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সৌদিতে বিক্ষোভ করায় তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছে থাকা ৩৬ হাজার রিয়াল নিয়ে যায়। পরে তাদের ৫০ দিন আটকে রেখে নির্যাতন করে পুলিশ। এসময় ভূভোগীরা শরীরে থাকা আঘাতের চিহ্ন দেখিয়ে কান্নায় ভেঙ্গে পরেন। শুক্রবার বিকেলে ঢাকার দোহারের বিলাশপুর এলাকায় গিয়ে নির্যাতিত আটজনের খোঁজ খবর নেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এসময় তাদের পাশে থাকার কথা জানান আবু আশফাক।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT