1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে ছেলের ওষুধ কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে ছেলের ওষুধ কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা

  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯৪ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে অসুস্থ ছেলের জন্য ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লাভলু তালুকদার (৪২) নামে এক ব্যক্তি। রোববার সকাল সারে নয়টার দিকে এ ঘটনা ঘটে। সে দোহার ঘাটা এলাকার সৈয়দআলী তালুকদারের ছেলে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোহার বাজার থেকে একটি ইজিবাইকে ছেলের জন্য ওষুধ কিনতে মেঘুলা বাজারের উদ্দেশ্যে রওনা হয় লাভলু। এসময় কাজিরচর পাওয়ার হাউজ এলাকায় নগর পরিবহনকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পার্কিং এ থাকা একটি প্রাইভেট কারের উপর ছিটকেপরে ইজিবাইকটি। পরে ইজিবাইকের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লাভলুকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ইজিবাইকে থাকা আরও একজন বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা। এদিকে লাভলুর এমন মৃত্যুর খবরে তার পরিবারসহ দোহার ঘাটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT