1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা

  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
ঢাকার দোহারে সাংবাদিক কাজী যুবায়ের আহমেদের উপর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে রাইপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক কাজী যুবায়ের আহমেদ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর দোহার প্রতিনিধি এবং স্থানীয় সাপ্তাহিক এশিয়া বার্তার সম্পাদক। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাইপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হওয়া নিয়ে ইউপি মেম্বার ঝরনা বেগম ও লিটন মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। এ ব্যাপারে সংবাদ সংগ্রহ করতে সাংবাদিক কাজী জুবায়ের আহমেদ সেখানে গেলে রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদার, তৌহিদ সহ বেশ কয়েকজন কাজী জুবায়েরের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে। সাথে থাকা ২২ হাজার ৫ শ’ টাকা ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।
এ সময় তার ডাক চিৎকারে স্থানীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ব্যাপারে সাংবাদিক কাজী জুবায়ের আহমেদ বলেন, আমি সংবাদ সংগ্রহ করতে গেলে ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদারের নেত্বতে তৌহিদুল ইসলাম, রমজান খান, লিটন মেম্বারের ভাই কবিরসহ একদল সন্ত্রাসী কিছু বুঝে উঠার আগেই আমার উপর অর্তকিত হামলা চালায়। আমি এর সঠিক বিচার চাই। এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় দোহার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT