1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ব্যাংকের ভুয়া চালান কপি দিয়ে শিক্ষা অফিস সহকারীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ব্যাংকের ভুয়া চালান কপি দিয়ে শিক্ষা অফিস সহকারীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ফিরোজ আলমের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। এবিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা অফিসে চিঠি দেয় সোনালী ব্যাংক জয়পাড়া শাখার কতৃপক্ষ।
চিঠিতে উল্লেখ করা হয়, জয়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ হালিম গত ১০.৬.২০২৪ ইং তারিখে প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ফিরোজ আলমের কাছ থেকে ১-২৪৩১-০০০০-২৬৭১ কোডের টাইম স্কেলের অতিরিক্ত মূল বেতন ও বাড়ি ভাড়া বাবদ ৩৪,৬৯৫ টাকা ফেরৎ প্রদানের ব্যাংক চালান কপি গ্রহণ করেন। কিন্তু যাচাই করে দেখা যায় ফিরোজ আলমের দেয়া চালান কপি অনুযায়ী ব্যাংক রেজিস্টারে এমন কোন চালানের তথ্য নেই। এছাড়া চালান কপিতে সিল ও দুই কর্মকর্তার স্বাক্ষরই জাল জালিয়াতি করে ব্যবহার করা হয়েছে যা ব্যাংকিং আইনের লংঘন। এবিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নিতে বলেন ব্যাংক কতৃপক্ষ।
এবিষয়ে ভূক্তভোগী অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ হালিম বলেন, অতিরিক্ত মূল বেতন ও বাড়ি ভাড়ার টাকা জমা দিতে আমি ফিরোজ আলমের কাছে গেলে তিনি আমার কাছ থেকে ৩৪,৬৯৫ টাকা নিয়ে অফিস খরচ বাবদ আরও অতিরিক্ত টাকা দাবি করেন সব মিলে আমি তাকে ৫১হাজার টাকা দেই। ব্যাংক জমা দেখিয়ে ফিরোজ আলম আমাকে একটি চালান কপি দেয়। যেটি সোনালী ব্যাংকে দেখালে তারা আমাকে জানায় এটি সম্পুর্ণ ভুয়া। জাল জালিয়াতি করে এই চালান কপি বানানো হয়েছে। পরে আবার ২৫.০৬.২০২৪ এ ব্যাংকে টাকা জমা দিয়ে আরও একটি চালান কপি দেন। আমি ব্যাংক কর্মকর্তা বরাবর ব্যবস্থা নিতে একটি লিখিত অভিযোগ দেই। তিনি আরও বলেন, ফিরোজ আলম টাকার বিনিময়ে সব কাজ করেন। টাকা ছাড়া কোন কাজই করতে চান না। আমি এর বিচার চাই।
এঘটনায় অভিযুক্ত শিক্ষা অফিস সহকারী ফিরোজ আলম বলেন, আমি একটি নমুনা চালান কপি দিয়েছিলাম। এছাড়া আঃ হালিমের নামে সোনালী ব্যাংকে দেয়া টাকার চালান কপি পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেয়া আছে। এসময় তিনি অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি অস্বিকার করেন।
সোনালী ব্যাংকের চিঠি ও ফিরোজ আলমের জালিয়াতির অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভিন বলেন, এবিষয়ে সোনালী ব্যাংক থেকে ব্যবস্থা নিতে একটি লিখিত চিঠি দেয়া হয়েছে। আমি ফিরোজ আলমকে কারন দর্শানোর নোটিশ প্রদান করেছি। সে একটি জবাব আমার অফিসে পৌছেছে, এখন আমি ছুটিতে আছি। তিনি আরও বলেন, ফিরোজ আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT