1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে বিএনপি নেতার উপর যুবলীগ নেতার সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

কেরানীগঞ্জে বিএনপি নেতার উপর যুবলীগ নেতার সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে বিএনপি নেতার উপর যুবলীগ নেতার সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে কদমতলী গোল চত্বর এলাকায় এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে জনি টাওয়ার, গোলাম বাজার এলাকা প্রদক্ষিণ করে আবার কদমতলী গোল চত্বরে এসে শেষ হয়। এ সময় মিছিল কারীরা হামলাকারী ভূমিদস্যু চাঁদাবাজ সাজেদুল ও সেরাজুল গংদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভ মিছিল শেষে হামলার শিকার আগানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী বাহাড়ের বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলনে হাজী বাহার তার লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ আমলে ভূমি দস্যু সাজেদুল গংরা আমাদের জায়গা সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয়।

কেরানীগঞ্জে বিএনপি নেতার উপর যুবলীগ নেতার সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরেও তারা ওই জায়গা সম্পত্তি ছেড়ে দেয়নি। গত ২৩ সেপ্টেম্বর সাজেদুল গংরা ওই জায়গা জমির মীমাংসা করবে বলে আমাকে দলিলপত্র নিয়ে তাদের দীন ফার্নিচারের দোকানে যেতে বলে। আমি তাদের কথা মত দলিলপত্র নিয়ে তাদের দোকানে প্রবেশ করা মাত্রই ভূমি দস্যু হাজী শামসুর নির্দেশে তার দুই ছেলে সাজেদুল ও সিরাজুলের নেতৃত্বে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে বেদম মারপিট করে এবং একপর্যায়ে আমাকে হত্যার চেষ্টা চালায়। এ সময় আমার আর্তচিৎকারে আশেপাশের মানুষজন এসে আমাকে উদ্ধার করে। এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী শহিদুল ইসলাম, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু জাহিদ মামুন, যুবদল নেতা সালাউদ্দিন আহম্মেদ ও রতন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT