1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে বিদুৎ স্পৃষ্টে নিহত-১, জীবিত দাবি করে হাসপাতালে বিক্ষুব্ধ স্বজনরা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে বিদুৎ স্পৃষ্টে নিহত-১, জীবিত দাবি করে হাসপাতালে বিক্ষুব্ধ স্বজনরা

  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে বিদুৎ স্পৃষ্টে আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আনোয়ার উপজেলার দক্ষিণ জয়পাড়া খাড়াকান্দা এলাকার আমজাদ হোসেনের ছেলে।
প্রতক্ষ্যদর্শী ও নিহতের বন্ধু পলাশ জানান, বুধবার (২অক্টোবর) বিকেলে আনোয়ার তার বন্ধু পলাশ সহ ৪জন মাছ স্বীকার করতে পাশের এলাকার একটি পুকুরে যায়। মাছ ধরার এক পর্যায়ে উপরে থাকা বৈদ্যতিক তারে স্পৃষ্ট হয়। পরে তার বন্ধুরা আনোয়ারকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর আনোয়ার জীবিত আছে বলে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনেরা। এরপর ডাক্তার আবারও মৃত ঘোষণা করলে এ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স এ ভাংচুর ও কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মারধর করেন নিহতের বিক্ষুব্ধ স্বজনেরা। এসময় চিকিৎসক ও ডা: জসিম উদ্দিনের বিচার দাবি করে মিছিল করেন উপস্থিত জনতারা।
খবর পেয়ে দোহার থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দোহার সেনাবাহিনীর ক্যাম্পে দায়িতে থাকা ক্যাপ্টেন আসিফ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটি সরকারি সম্পদ, এটি বিনষ্ট করা যাবে না। ঘটনার বিষয়ে সঠিক তদন্ত করা হবে। যদি হাসপাতালের কেউ চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসা দিয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এরপর আনোয়ারের স্বজনেরা তাকে জীবিত দাবি করে এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যায়।
এবিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.জসিম উদ্দিন রিপোর্ট সঠিক দাবি করে বলেন, মৃত অবস্থায় রোগীকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক একাধিক ইসিজি করেছেন। রোগী মৃত ছিলো। সিভিল সার্জনের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তের কথা জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT