1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে দোহারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে দোহারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
দোহার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে বন্যা পুনর্বাসনে ফেনীতে ঘর বিতরণ কর্মসুচী শুরু হয়েছে। ফেনী,নোয়াখালী,কুমিল্লায় আকস্মিক বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোহার উপজেলা শাখার গণ ফান্ড কর্মসূচীতে মোট ১,৯৫৮,১৫২ টাকা উত্তোলন করা হয় । জানা যায়, প্রথম বন্যার সময় উদ্ধারকাজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি টিমে এ আর শিপন, আদনান, আদর ইসলাম আকাশ, আরমান সেতু,আব্দুল হান্নান সোহাগের মাধ্যমে ৩ টি স্পিডবোট এবং মো: সোহেল,শান মাহমুদ,জোবায়ের , মো: রাসেল আহমেদের মাধ্যমে দোহার বাসীর সার্বিক সহযোগিতায় ১২০০ পরিবারের মাঝে ত্রান, পোশাক বিতরণ করা হয়। গন ফান্ডের আর্থিক দায়িত্বে থাকা বৈষময বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো: শহিদুল ইসলাম জানান গণ ফান্ডের মোট সংগ্রহিত ছিল ১,৯৫৮,১৫২ টাকা, এর মাঝে উদ্ধার কাজ ও ত্রান বাবদ খরচ হয়েছে ৯,০৬,১৮০ টাকা এবং অবশিষ্ঠ আছে ১,০৫২,০০০ টাকা। অবশিষ্ট টাকার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি মো: রাসেল আহমেদ বলেন, অবশিষ্ট যে ১,০৫২,০০০ টাকা ছিল তার মধ্য থেকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে প্রতিনিধি মো:আদর ইসলাম আকাশের নেতৃেত্ব, আমির হামযা,জুবায়ের, নাবিল সহ ৫ জনের একটি টিম ফেনীতে পুনর্বাসনের কাজে পাঠানো হয়। এরইমধ্যে তিনটি ঘর পরিপূর্ণ ও দুটি ঘরের নির্মানের কাজ চলমান যার জন্য খরচ হয় ৬,০০,০০০ টাকা এবং অবশিষ্ট টাকা ও আমরা বন্যার্ত মানুষের জন্য খরচ করা হবে। এসময় তিনি, সার্বিক সহযোগিতার জন্য দোহার বাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT