1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিরব গ্রেফতার - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

কেরানীগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিরব গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি :

ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার উপর সশস্ত্র আক্রমণ ও বিস্ফোরক মামলার অন্যতম প্রধান আসামী জসিম আহমেদ নিরব (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব-১০। জসিম আহমেদ নীরব দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। র্যাব-১০ সূত্রে জানা যায় গত ১৪ আগস্ট দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ইস্টার্ন বাজার এলাকায় ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার উপর অমানবিক নির্যাতন চালায়। এছাড়াও ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটায় এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি প্রদান করে।এই ঘটনায় মোঃ বাসার আহম্মেদ বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় জসীম আহম্মেদ নীরবসহ ৩০১ জন এবং অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যাক্তির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে জসীম আহম্মেদ নীরবসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদ এর ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আজ ভোররাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় ঢাকার শাহবাগ থানার সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম মৃত আরদশ আলী । বাড়ি দক্ষিণ কেরাণীগঞ্জ থানার নতুন বাক্তার চর গ্রামে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT