1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে পুরোনো ভিডিও দিয়ে প্রতিমা ভাংচুরের গুজব,সতর্ক থাকার আহ্বান পুলিশের - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে পুরোনো ভিডিও দিয়ে প্রতিমা ভাংচুরের গুজব,সতর্ক থাকার আহ্বান পুলিশের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের দক্ষিণ জয়পাড়ায় একটি পূজা মন্ডপে প্রতিমা ভাংচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোহার ও পার্শ^বর্তী উপজেলা নবাবগঞ্জসহ ঢাকা জেলায় সকল মন্ডপে আতংক সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে দোহারে যে প্রতিমা ভাংচুরের ঘটনাটি ছড়ানো হয়েছে এটি মূলত গত বছরের। আইনশৃঙ্খলা অবনতির জন্য কোন একটি মহল এটি ছড়িয়েছে বলে জানান তিনি। আশরাফুল আলম বলেন, ভিডিওতে যে দৃশ্য দেখানো হয়েছে এবছর ঐ মন্দিরে কোন প্রকার ভাংচুর হয়নি। এসময় তিনি গুজব থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। এদিকে সকল প্রকার অপৃতিকর ঘটনা এড়াতে দোহারের ৪৪টি পূজামন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা।
দোহার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমিতাভ পাল অপু জানান, দোহারের কোন পূজা মন্ডপ ভাংচুর হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে। এবছর দোহারের সকল পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সুন্দরভাবে পূজার অনুষ্ঠানিকতা শেষ হবে বলে প্রত্যাশা করেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT