1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ পেলেন দোহারের অতিকুর রহমান সোহান - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ পেলেন দোহারের অতিকুর রহমান সোহান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
দীর্ঘ অচলায়তন কাটিয়ে অবশেষে ঢাকার আদালতে নিয়োগ পেয়েছেন ৬৬৯ সরকারি আইন কর্মকর্তা। ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা মহানগর দায়রা জজ আদালত এবং এই দুই আদালতের অধীন বিভিন্ন পর্যায়ের আদালত ও ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রপক্ষে আইনি লড়াই করবেন এসব আইনজীবী। পাবলিক প্রসিকিউটর, বিশেষ পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন তারা। সোমবার (১৪ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের জিপি-পিপি শাখার উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত (ফৌজদারি) -১০ এ সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার দোহারের বাসিন্দা আইনজীবী অতিকুর রহমান সোহান। সে উপজেলার নিকড়া এলাকার আজিজুর রহমান (গাজী বেপারি) এর ছেলে। সোহান ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
আইনজীবী অতিকুর রহমান সোহান বলেন, সরকারি আইন কর্মকর্তা হিসেবে দেশের প্রতি দায়বদ্ধতা অনেক বেশি। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার লক্ষ্যে সর্বদা সচেষ্ট থাকবো। এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT