1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে যুবককে কুপিয়ে হত্যা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে যুবককে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে পূর্ব শত্রুতার জেরে নাজমুল হোসেন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহত নাজমুল উপজেলার রাইপাড়া ইউনিয়নের ইকরাশী গ্রামের আলী বেপারীর ছেলে। এ ঘটনায় মিলন নামের একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী মিলন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে বাশতলা বাজারের তারেক খানের দোকানে নাজমুল চা খেতে যান। এ সময় একটি মোটরসাইকেলে করে ৩ জন যুবক এসে ধারালো ছোরা দিয়ে ঘাড়ে ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে বাশতলা খেজুরতলা এলাকার রনি নামের এক যুবক এ ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত রনির বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঘটনার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
দোহারের দায়িত্বে থাকা সেনাবহিনীর জেসিও জহিরুল ইসলাম বলেন, পুলিশকে সহায়তার জন্য আমরা ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT