1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ'লীগ নেতা আটক - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ’লীগ নেতা আটক

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালামকে (টিন সালাম) গ্রেফতার করেছে পুলিশ। গত ৪ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের সময় জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। সোমবার মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের ইনচার্জ আব্দুল হাই তালুকদার সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পোড়রা এলাকায় তার নিজ বাসভবন আশা টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।  জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ পৌর শাখার আহবায়ক ও মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবী মো. মুরাদ হোসেন সদর থানায় ৯১ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জন অজ্ঞাত দুষ্কৃতিকারীর  বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। এ মামলায় এজাহার নামীয় আসামি আব্দুস সালাম।  মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপনের নির্দেশনায় জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিকল্পনায় আসামীরা গত ৪ আগষ্ট পেট্রোল ঢেলে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এসময় বিএনপি অফিস এবং অফিসের পাশে রাখা একটি মোটরসাইকেল পুড়ে যায়। এ ঘটনায় অন্তত পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়। মানিকগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের ইনচার্জ আব্দুল হাই তালুকদার জানান, জেলা বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিকান্ডের ঘটনায় দায়ের কারা মামলায় আব্দুস সালাম এজাহারভুক্ত ৭২ নম্বর আসামী ছিলেন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, গ্রেফতার আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে কোর্টে প্রেরণ করা হয়েছে।  এ মামলায় আসামী রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ ২৪১ জন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT