1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নারী সাফ চ্যাম্পিয়ন নবাবগঞ্জের সুমাইয়ার গ্রামে আনন্দের উৎসব - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

নারী সাফ চ্যাম্পিয়ন নবাবগঞ্জের সুমাইয়ার গ্রামে আনন্দের উৎসব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
নারী সাফজয়ী ফুটবল চ্যাম্পিয়নে ঢাকার নবাবগঞ্জে সুমাইয়ার গ্রামে বাড়ীতে বইছে আনন্দের জোয়ার। মাতসুুশিমা সুমাইয়া উপজেলার চুড়াইন ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. মাসুদুর রহমান ও মা মাসুশিমা তমমীর কন্যা। সে ঢাকা নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম সেমিষ্টারের শিক্ষার্থী। পাশাপাশি নারী ফুটবল খেলায় পারদর্শী। তাঁর জম্ম হয়েছে জাপানে। মাসুদ তমমী দম্পতির এক মেয়ে দুই ছেলে। সুমাইয়া সবার বড়। ছেলে দুটিও খেলাধুলার প্রতি আগ্রহী। বড় ছেলে ওমর ফারুক অষ্ট্রেলিয়া একটি ক্লাবে ফুটবল খেলায় জড়িত। এছাড়া ছোট ছেলে মো. জাহিদ জার্মানীতে আছে। সেও ফুটবল খেলার প্রতি বেশ অগ্রসর। ছোট বেলা থেকেই সুমাইয়া ফুটবল খেলায় বেশ ঝোক ছিলো।
সুমাইয়ার বাবা মাসুদুর রহমান বলেন, তিনি দীর্ঘ সময় জাপানে থাকার সুবাদে সেখানেই দাম্পত্য জীবন শুরু করেন। এরপর দেশে আসা যাওয়ার মাঝে আছেন। মেয়ের এ কৃতিত্বের খবরে তাঁরা সকলেই আনন্দিত। এলাকার মানুষ মেয়েকে কাছে পেতে উৎসুক হয়ে আছেন। তাঁর এ কৃতিত্ব অর্জনের খবরে সকাল থেকেই গ্রামের লোকজন বাড়িতে আসা যাওয়া করেছেন। আমরা সকলেই ওর অপেক্ষায় আছি।
এ দিকে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন সাফজয়ী মাতসুশিমা সুমাইয়াকে সংবর্ধনা দিবে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমানকে খোঁজ খবর নিয়ে জানাতে বলেছেন। চেয়ারম্যান খবরের সত্যতা নিশ্চিত করে।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, নবাবগঞ্জের একজন নারী যে গৌরব অর্জন করেছে তা প্রশংসনীয়। তাঁকে সংবর্ধনার মধ্য দিয়ে আরো উৎসাহিত করা উচিত। সে বোধ থেকেই আমরা এটা করতে ইচ্ছুক।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT