1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
চলে গেলেন গুণী অভিনেতা মাসুদ আলী খান - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার মুকসুদপুর ডাকবাংলো এলাকায় নামে বেনামে টাকা তোলেন কারা?

চলে গেলেন গুণী অভিনেতা মাসুদ আলী খান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে
দেশের গুণী ও বয়োজৈষ্ঠ অভিনেতা অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন। আজ ৪ টা ২০ মিনেটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি জানান, উনি আনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। প্রায়ই হাসপাতলে যেতে হতো। শেষবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ছিলেন আইসিইউতে। সেখানে তিনি মৃত্যবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

তার সিদ্ধান্তের উপরই সব নির্ভর করছে। তবে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে মনে হয় সেখানেই দাফন করা হবে তাকে।’ দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন গুণী অভিনেতা মাসুদ আলী খান। বয়সের ভারে ঠিকমত হাঁটাচলাও করতে পারতেন না এই অভিনেতা। হুইল চেয়ারই ছিল তাঁর  ভরসা।
এ কারণে বেশির ভাগ সময় ঘরের ভেতরেই কাটাতে হতো মাসুদ আলী খানকে। ১৯৫৬ সালে এ দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন মাসুদ আলী খান। সেই থেকে অভিনয়ে ব্যস্ততা বেড়ে যায়। ৫ দশকেরও বেশি সময় টানা অভিনয় করেছেন তিনি।তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘দুই দুয়ারি’, ‘দীপু নাম্বার টু’, ‘মাটির ময়না’। তার অভিনীত আলোচিত কয়েকটি নাটক হচ্ছে ‘কূল নাই কিনার নাই’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT