1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ

  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক.

ঢাকার দোহারের পৌরসভা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনাকালে বাল্যবিবাহ বন্ধ করাসহ বাল্যবিবাহ সম্পন্ন করার উদ্যোগ গ্রহণের অপরাধে  অর্থদণ্ড  প্রদান করা হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকায় অনুষ্ঠিতব্য একটি বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয় এবং  অর্থদণ্ড  প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাল্যবিবাহ দেওয়া অপ্রাপ্তবয়স্ক মেয়ের বাবা, মা ও অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় উক্ত বিয়ে করতে আসা ছেলের অভিভাবক নবাবগঞ্জ উপজেলার জলিল মাদবরের ছেলে বাচ্চু মিয়াকে (৫৬) চল্লিশ হাজার টাকা  অর্থদণ্ড  প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে দোহার থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান জানান, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে জনস্বার্থে দোহার উপজেলায় এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT