1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
রাস্তা দখল করে অবৈধ বাসস্ট্যান্ড - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

রাস্তা দখল করে অবৈধ বাসস্ট্যান্ড

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

কাজী জোবায়ের আহমেদ.
ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া কালেমা চত্ত্বরে দীর্ঘ একযুগের বেশি সময় ধরে অবৈধভাবে দোহার পৌরসভার চলাচলের প্রধান রাস্তা দখল করে গড়ে উঠেছে বাস স্ট্যান্ড। সরজমিনে গিয়ে জানা যায়, কালেমা চত্বর থেকে যানবাহন চলাচলের রাস্তাটি পূর্ব দিকে গিয়ে পশুহাসপাতাল হয়ে খাড়াকান্দা এলাকায় আঞ্চলিক সড়কে সংযুক্ত হয়েছে। অথচ এই রাস্তাটির প্রবেশ পথ বন্ধ করে তৈরি হয়েছে জয়পাড়া পরিবহন ও ডিএনকে পরিবহনের বাসস্টান্ড। পরিবহন মালিকরা জানান প্রায় ৩০টির অধিক বাস রয়েছে তাদের এই স্ট্যান্ডে। একাধিকবার প্রতিবাদ করলেও অদৃশ্য কারনে সড়ানো হয়নি এই অবৈধ বাসস্টান্ড। এতে পথচারীদের পরতে হয়েছে চরম দুর্ভোগে।
জানা যায় বিগত ক্ষমতাশীন দলের অনেকে নিয়ন্ত্রণ করতেন এই স্ট্যান্ডটি। গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর এই অবৈধ বাস স্ট্যান্ড নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। পথচারীরা জানান, এই রাস্তাটি দিয়ে যাওয়ার পথে নানা বিরম্বনায় পরতে হয় তাদের। দ্রুত এই স্থান থেকে বাস স্ট্যান্ড সড়িয়ে নিতে দাবি জানান তারা।
এদিকে পরিবহন মালিকদের দাবি স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে একটি বাস স্ট্যান্ড এর জায়গা নির্ধারণ করে দিয়ে এই দুর্ভোগ লাঘব হবে।
পরিবহন মালিক তারিকুল ইসলাম বলেন, আমরাও চাই আমাদের গাড়ি পার্কিং এর জন্য একটি জায়গা নির্ধারন করে দেয়া হোক। এনিয়ে প্রশাসনের সাথে আলোচনা চলছে।
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে এই বাস স্ট্যান্ডটির দায়িত্বে রয়েছেন সিরাজ ফকির ও হাবিবুর রহমান নামে দুই ব্যক্তি।
সরজমিনে গিয়ে ডিএনকে পরিবহনের দায়িত্বে থাকা হাবিবুর রহমানকে পাওয়া যায়নি। তিনি মোবাইলে প্রতিবেদককে বলেন , আমরা শুরু থেকেই এভাবেই গাড়ি রেখেছি। এসময় লিখিত অনুমোদনের বিষয়ে বলেন,আমাদের কাছে কোন লিখিত অনুমোদন নেই।
জয়পাড়া পরিবহনের দায়িত্বে থাকা সিরাজ ফকির বলেন, আমি কয়েকমাস হলো দায়িত্ব নিয়েছি। শুনেছি প্রশাসনর অনুমতি রয়েছে।
এবিষয়ে দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মামুনুল হক বলেন, আমি দেড় বছর হয়েছে যোগদান করেছি। যোগদানের পর থেকে বাস স্ট্যান্ডটি এভাবেই রয়েছে। তিনি আরও বলেন, যেহেতু নতুন পৌর প্রশাসন গঠণ হয়েছে। আমরা এবিষয়ে আলোচনা করছি। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে কোন সমাধানে আসা যায় কিনা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT