1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে দুর্বৃত্তদের হামলায় পুলিশ সদস্য গুরুতর আহত - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে দুর্বৃত্তদের হামলায় পুলিশ সদস্য গুরুতর আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া জালালপুর চকে দুর্বৃত্তদের হামলায় হাবিবুর রহমান তুহিন(৩০) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সারে সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহত তুহিন দোহারের নারিশা পশ্চিমচর এলাকার মোশারফ হোসেনের ছেলে। সে ঢাকার হাজারীবাগ থানার উপ-পরিদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নিজ বাড়িতে আসার পথে জালালপুর চকে আসলে তার মোটরসাইকেলটি গতিরোধ করে তিন চারজন দুর্বৃত্ত। এসময় তার দুইহাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে পালিয়ে যায় তারা। পরে তার ডাকচিৎকারে পেছনে থাকা আব্দুল মান্নান নামে এক সিএনজি চালক এগিয়ে এসে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে মেঘুলা প্রমিজ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ।
এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে আহত তুহিন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও বলেন, যেহেতু দুর্বৃত্তরা আহতের কাছ থেকে কোন কিছুই নেয়নি, সেহেতু প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ব্যক্তিগত কোন শত্রুতার কারনে এমন ঘটনা ঘটতে পারে। এবিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। তবে আহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোন লিখিত অভিযোগ করেননি বলে জানান ওসি রেজাউল করিম।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT