1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে -জামায়াতের সেক্রেটারি জেনারেল - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে -জামায়াতের সেক্রেটারি জেনারেল

  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ :
জামায়েতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় বসে বিগত ১৬ বছরে রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গান পুরোপুরি নষ্ট করে দিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার নামে দেশকে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। লুটপাট ও গণহত্যার পর দেশ থেকে পালিয়ে গেলেও এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এদেশের মানুষকে বিভ্রান্ত করার হীন প্রয়াসে লিপ্ত থেকে নানা ধরনের অডিও ভিডিও ছড়িয়ে দিচ্ছে। এখনো সচিব এসপি ডিসি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির মুখ থেকে ফ্যাসিবাদের গন্ধ বেরোচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচন দেওয়া হলে ২৪ এর গণঅভ্যুত্থানের লক্ষ্য-উদ্দেশ্য ধুলোয় মিশে যাবে। তাই নির্বাচন কমিশনসহ সকল রাষ্ট্রিয় অর্গান সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোড ম্যাপ দিতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত মানিকগঞ্জ জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামী’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলীয় পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, মাওলানা জাকিরুল ইসলাম খান, মোহাম্মদ আবু তাহের, ডাক্তার মোহাম্মদ মুসলিম উদ্দিন ও মাওলানা ওমর ফারুক প্রমুখ।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ধ্বংস হওয়া রাষ্ট্রের যথাসম্ভব সংস্কারপূর্বক একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য। যেখানে জনগনের ভোটাধিকার নিশ্চিত করা হবে।দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুন:উদ্ধার করা।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে সিভিল প্রশাসন, ইলেকশন কমিশন ও জুডিসিয়ারিসহ ৫/৬টি মৌলিক সংস্কার করে নির্বাচনী রোড ম্যাপ এখন গণতাবিতে পরিণত হয়েছে। এগুলোর সংস্কার কাজে বেশি সময় নেওয়া যাবে না। এসব সংস্কারে দীর্ঘ সময় নিলে আবার ওই খুনের মাষ্টার মাইন্ড ওই ষড়যন্ত্রকারীরা সময় পেয়ে যাবে। অরাজকতা, নৈরাজ্য করবে। ৫ই আগষ্টের পরও বিভিন্নভাবে অন্তবর্তী সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক চেষ্টা করে যাচ্ছে ফ্যাসিষ্টরা। তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না। শহীদ শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।

অন্তবর্তীকালীন সরকার নতুন ইলেকশন কমিশন গঠন করেছেন উল্লেখ করে গোলাম পরওয়ার আরো বলেন, আমরা ইলেকশন কমিশনকে বলবো যত দ্রুত সম্ভব আপনি নির্বাচনের প্রস্তুতি নিন। প্রশাসনের বাকী সংস্কারগুলো সম্পন্ন করুন। জ্বরাক্রান্ত প্রশাসনকে আপনি জ্বর মুক্ত করুন, সংক্রমণমুক্ত করুন, দলীয়করণ মুক্ত করুন, দূর্নীতি থেকে মুক্ত করুন তখন জনগনই বলবে দিস ইজ দ্যা প্রপার টাইম টু ইলেকশন, নির্বাচনের উপযুক্ত সময় হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT