1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
সালমান এফ রহমান ও ১২ পুলিশসহ ৩৪ জনের নামে মামলা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

সালমান এফ রহমান ও ১২ পুলিশসহ ৩৪ জনের নামে মামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের সাবেক ২ ওসি সহ ৩৪ জনের নামে মামলা করেছেন দোহার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান। মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা জেলা দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। যার মামলা নং-৬০৪। মামলায় ঢাকা-১ আসনের সাবেক এমপি সালমান এফ রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ও দোহার থানার সাবেক দুই ওসি সাজ্জাদ হোসেন ও মোস্তফা কামালকে আসামি করা হয়েছে। এছাড়াও তৎকালীন দোহার সার্কেলের সাবেক এএসপি মাহবুব, দোহার থানার সাবেক ওসি তদন্ত ইয়াসিন মুন্সীকেও আসামী করা হয়েছে। আওয়ামীলীগ নেতা পনিরুজ্জামান তরুন, রাশেদ চোকদারসহ আরও অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে মামলায়।
মামলায় উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা চালানোর সময় দোহার থানা পুলিশ ও আওয়ামীলীগের কর্মীরা দেশী ও বিদেশী অস্ত্র নিয়ে হামলা করে। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয় এবং ১৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে, গায়েবি মামলা হয় প্রায় দুই শতাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে। সেদিন পুলিশের হামলায় গুরুতর আহত দোহার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বাদী হয়ে মঙ্গলবার আদালতে মামলা করেন। মামলায় ৩৪ জনকে আসামী এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ ২৫ জনকে সাক্ষী করা হয়েছে। বিষয়টি বিষয়টি নিশ্চত করেন সহকারী পাবলিক প্রসিকিউটর এড.আতিকুর রহমান সোহান।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT