1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহার নবাবগঞ্জে মাদক বেচাকেনা ও দ্বন্দ্বের জেরে ১০ বছরে খুন ৬ জন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহার নবাবগঞ্জে মাদক বেচাকেনা ও দ্বন্দ্বের জেরে ১০ বছরে খুন ৬ জন

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার ও নবাবগঞ্জে মাদক বেচাকেনা ও দ্বন্দ্বের জের ধরে ২০১৪ সাল থেকে অন্তত ছয়জন খুন হয়েছেন। পুলিশ জানায়, ২০২২ সালের ১১ আগস্ট নবাবগঞ্জে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে হৃদয় হোসেন (২২) নামের এক তরুণ নিহত হন। এর আগে ২০১৯ সালের ১৬ জুন সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার ফুল্লা ইউনিয়নের আটকাউনিয়া গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবলীগ নেতা আরিফ হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যা করেন মাদক ব্যবসায়ীরা। আরিফ স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে মাদক ব্যবসায় বিরোধের জের ধরে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাবুডাঙ্গী এলাকায় মিন্টু শেখ (২৩) নামের এক ব্যক্তি খুন হন।
চলতি বছরের ২৪ নভেম্বর দোহারের বাশতলায় মাদক নিয়ে দ্বন্দে প্রকাশ্যে খুন হন নাজমূল (২৪) নামে এক যুবক। এঘটনায় রনি ডাকাত ও তার ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
এর আগের বছর ২০১৬ সালের ১৮ আগস্ট দোহার উপজেলার নারিশা ইউনিয়নের রুইতা গ্রামে খুন হন মো. সেলিম (২৬)। ২০১৫ সালে নবাবগঞ্জের খানিপুর বাজারে মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন শেখ আবদুল আজিজ (৫৫) ও তাঁর ছেলে মহিউদ্দিন মিশু। নবাবগঞ্জে মাদক সেবন ও বেচাকেনায় বাধা দেওয়ায় ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর নবাবগঞ্জের বক্তারনগর গ্রামে মাদক ব্যবসায়ীরা ইয়ারন বেগম (৩৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় তাঁর স্বামী মোতাহার হোসেন (৪৫) ও নাতনি রিয়া আক্তার (৮) আহত হয়। পুলিশের হাতে বেশ কযেকজন আসামী ধরা পরলেও বর্তমানে মাদক ব্যবসায়ীদের কার্যক্রম অনেকটা আবার ছড়িয়ে পরেছে।
মাদক ব্যবসা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে দোহারের সুশীল সমাজের ব্যক্তিরা বলেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়। এতে যুবসমাজের নৈতিক অবক্ষয় ঘটছে। নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এ জন্য কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। পাশাপাশি সামাজিক আন্দোলনের প্রয়োজন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT