1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে পদ্মায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার দায়ে ৭ জেলেকে কারাদন্ড - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে পদ্মায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার দায়ে ৭ জেলেকে কারাদন্ড

  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক. 

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে অভিনব কায়দায় মাছ শিকারের অপরাধে ৭ জন জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান। শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে এ কারাদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকার শেখ আজিজ এর ছেলে মোঃ শেখ মুন্না (৪০), একই এলাকার মৃত শেখ লাল মিয়ার ছেলে শেখ নয়ন (৪৫), মৃত মুনসের মোল্লার ছেলে মোঃ মুকুল মোল্লা (৪২), সাকিম আলী শিকদার এর ছেলে জাহাঙ্গীর শিকদার (৩০), মাহমুদপুর হাজামবাড়ির মোড় এলাকার রহিম খা ছেলে মোঃ ইকবাল (৩০), মাহম্মুদপুর এলাকার লাল মিয়া বেপারী ছেলে মোঃ মিরাজ বেপারী (২৯), চরকুসাই চর এলাকার মোঃ জয়নাল বেপারী মোঃ রবিউল (৩৫) ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনট ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিধির বহির্ভূতভাবে সরকারি নির্দেশনা অমান্য করে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার অপরাধে ৭ জন জেলেকে হাতে নাতে আটক হয়। পরে আটককৃতদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টে দÐবিধি-১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত ১২ভোল্টের ২ টি ব্যাটারী, ১টি ইনভার্টার মেশিন, ৪টি ছাঁক বা জালি ও কিছু জিআই তার জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান বলেন, কতিপয় পেশাদার জেলে সহজে বেশি মাছ শিকারের আশায় এই পদ্ধতি ব্যবহার করে মাছ শিকার করছেন যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার কারণে নদী, খাল, বিল ও হাঁওড়ে থাকা মাছের পোনা, ডিম, সাপ-ব্যাঙসহ অন্যান্য জলজপ্রাণীও মারা পড়ছে। এতে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জীববৈচিত্য হুমকির মুখে পড়েছে। এ সময় অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। জীববৈচিত্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে দোহার উপজেলায় এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযান পরিচালনাকালে সার্বিক ভাবে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT