1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে ঘিওর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহমেদকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এই হামলায় আরো ৩ জন আহত হয়েছেন। রবিবার (৯ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে।  জানাগেছে, দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সহসভাপতি ড.খন্দকার আকবর হোসেন বাবলু সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে তাকে হত্যা করা হয় বলে নিহতের পরিবার দাবি করেছে। সূত্র জানায়,  প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার সময় আকস্মিক হামলার শিকার হন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক লাভলু আহমেদ(৪২)। দুর্বৃত্তরা তাকে হাসপাতাল গেটেই প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঘিওর উপজেলার কুস্তা গ্রামের মৃত দ্বীন ইসলাম খানের পুত্র মো.রাহাতুজ্জামান খান আলতাব (৪২), শওকত দর্জির ছেলে মো. হিমেল (২৮)। আহতরা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত লাভলু কুস্তা গ্রামের আব্দুল হালিম খানের ছেলে। এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল আলম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT