1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে মাদক কারবারীদের বিতারিত করার দাবীতে মানববন্ধন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে মাদক কারবারীদের বিতারিত করার দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সামাজিক শৃঙ্খলা ভঙ্গকারী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, মামলাবাজ দন্দি ওরফে শহনাজের পরিবারের সদস্যদের গ্রাম থেকে বিতারিত করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ৭ গ্রামের মানুষ।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে দাড়িয়ে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বিলপল্লী, চর তুইতাল, শৈল্লা, খানেপুর, আবজাল নগর, শান্তি নগর, বাংলাবাজার গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে এরশাদ আলী, সালাম, বারেক, সবুর উদ্দীন, মাজেদ আলী ফকির, সিরাজ উদ্দীন, বিসাই মোল্লা, রজ্জব পাগলা, আলমাছ আলী, সেন্টু মিয়া, মামুন, চান মোল্লাসহ বিলপল্লী, চর তুইতাল, শৈল্লা, আবজাল নগর, শান্তি নগর গ্রামবাসী জানান, গত ২০ নভেম্বর বিচারাধীন জমির মাটিকাটায় বাঁধা দেয়ায় দন্দির পরিবারের সদস্যরা বিলপল্লী গ্রামের নিরিহ মঞ্জুরুল ইসলাম (৪৫) কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে স্থানীয় মসজিদে ঘোষণা দিয়ে দন্দির পরিবারকে পিটিয়ে এলাকা ছাড়া করে। তারপরও তারা এলাকার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।

মানববন্ধনকারীরা আরও জানান, দন্দি ওরফে শহনাজ এলাকার কুখ্যাত মাদক কারবারী ছিলেন। বর্তমানে তার পরিবারের সদস্য উদয়, হৃদয়, শান্তি আক্তার, ইতি আক্তার, রুমা বেগম, গোপাল, নাছিমা, সজীব, সুজাত, রাসেল, রিয়াজ গংরা এলাকার বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা বিগত সময়ে মাদক কারবারসহ সন্ত্রাসী কর্মকান্ডের জন্য একাধিক মামলায় জেল খেটেছেন। তাছাড়া এলাকাবাসীকে নানাভাবে মামলা দিয়ে হয়রানি করছে। তাই, প্রশাসনের কাছে এলাকাবাসী আবেদন করেছেন- ‘ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রাম থেকে বিতারিত করার দাবী।’

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT