1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের নতুন কমিটি - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের নতুন কমিটি

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার.
দুর্নীতি দমন কমিশন ( দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‍্যাক) ২০২৫-২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ সভাপতি, সকাল-সন্ধ্যার সিনিয়র রিপোর্টার তাবারুল হক সাধারণ সম্পাদক এবং মানবজমিনের সিনিয়র রিপোর্টার রাশিম মোল্লা দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সাধারণ সভা শেষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সহসভাপতি পদে আবুল কাশেম, যুগ্ম সম্পাদক পদে নিউজ টোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ ও সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আলী তালুকদার নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির কোষাধ্যক্ষ পদে আজকালের খবরের সিনিয়র রিপোর্টার সাইফুল আলম মন্টু, প্রচার প্রকাশনা সম্পাদক পদে মানবজমিনের সিনিয়র রিপোর্টার মারুফ কিবরিয়া, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে সাইফুল হক মিঠু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি মতলু মল্লিক, এনটিভির শফিক শাহীন, ইত্তেফাক ও সিনিয়র রিপোর্টার জামিউল আহসান শিপু, নবরাজের চিফ রিপোর্টার রফিক উজ্জামান ও বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি আবু সালেহ আকন প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতার হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT