1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দপ্তর সম্পাদক পদে র‌্যাকের নতুন কমিটিতে দায়িত্ব গ্রহণ করলেন নবাবগঞ্জের রাশিম মোল্লা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দপ্তর সম্পাদক পদে র‌্যাকের নতুন কমিটিতে দায়িত্ব গ্রহণ করলেন নবাবগঞ্জের রাশিম মোল্লা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

দুর্নীতি দমন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের জনসংযোগ ভবনে র‌্যাকের কার্যালয়ে বিগত কমিটির সদস্যরা নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে দায়িত্ব বুঝিয়ে দেন।
নতুন কমিটির সভাপতি দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফকে সদ্য বিদায়ী কমিটির সভাপতি জেমসন মাহবুব ফুল দিয়ে বরণ করার পর দায়িত্ব হস্তান্তর করেন। একইভাবে নতুন সাধারণ সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল সকাল সন্ধ্যার জ্যেষ্ঠ প্রতিবেদক তাবারুল হক ও দফতর সমম্পাদক রাশিম মোল্লাকে ফুল দিয়ে বরণ করে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমেদ দায়িত্ব হস্তান্তর করেন। রাশিম মোল্লার গ্রামের বাড়ি নবাবগঞ্জের খানেপুর গ্রামে। এ সময় ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে র‌্যাকের নতুন ও বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে র‌্যাকের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও র‌্যাকের সহসভাপতি আবুল কাশেম ও সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার আলী তালুকদার। এছাড়া কমিটির কোষাধ্যক্ষ আজকালের খবরের সিনিয়র রিপোর্টার সাইফুল আলম মন্টু, দপ্তর সম্পাদক মানবজমিনের সিনিয়র রিপোর্টার রাশিম মোল্লা, প্রচার প্রকাশনা সম্পাদক মানবজমিনের সিনিয়র রিপোর্টার মারুফ কিবরিয়া, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মিঠু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি মতলু মল্লিক, এনটিভির প্রধান প্রতিবেদক শফিক শাহীন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান সিপু, নবরাজের প্রধান প্রতিবেদক রফিক উজ্জামান ও বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT