1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মুন্সিগঞ্জে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ১৫, আটক ৭ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মুন্সিগঞ্জে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ১৫, আটক ৭

  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ১৫, আটক ৭

নিজস্ব প্রতিবেদন: মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজীব দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় উভয় পক্ষের আহতরা হলেন– ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ (২৪), ছাত্রদল কর্মী আল আমিন রক (১৯), কামরুল হাসান রবিন (২২), তনয় (২২), মেহেদি (২১), রিপন (২১), মোহিত (২১), রাকিবুল (২২), আলিফ (২১)।

পুলিশ জানায়, রোববার বিকেল তিনটার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন শ্রেণির পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজন শিক্ষার্থীর অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল শুরু হয়। পরে ছাত্রলীগ কর্মীদের পক্ষে বহিরাগতরা ছুটে এলে ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ ও ছাত্রদল কর্মী আল আমিন গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এসময় লাঠিসোটা ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয় ওই প্রতিষ্ঠানের কয়েকজন সাধারণ শিক্ষার্থী।

আহত ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ বলেন, ‌‘আমি একসময় ছাত্রলীগ নেতাদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তবে আমি কোন পদে নেই। রোববার পরীক্ষায় অংশ নিতে এলে আমাকে তুলে নিয়ে মারধর করে ছাত্রদল নেতাকর্মীরা।’

আহত ছাত্রদল কর্মী আল আমিন রক বলেন, ‘বহিরাগত লোক নিয়ে এসে ছাত্রলীগ কর্মীরা আমাদের এক সহপাঠীর উপর হামলা করে। পরে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের সাথে সংঘর্ষ বেঁধে যায়।’

মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজীব দেব জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT