1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে- রুহুল কবির রিজভী - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে- রুহুল কবির রিজভী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুহস্পতিবার দুপুরে ঢাকার দোহারের জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ২৮শ কোটি টাকা লুটপাট করেছেন। এই টাকা সব জনগনের টাকা। তিনি বলেন, যেখানে শেখ হাসিনার দুটি পাসপোর্ট বাতিল করা হয়েছে সেখানে ভারত নতুন করে খুনী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের মানুষকে হতাশ করেছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, গত ১৭ বছর দেশের মানুষ শান্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কোন মিছিল মিটিং করতে পারেনি। আজ দেশ স্বাধীন হয়েছে,তাই বর্তমান সরকার সময় বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন। গণতান্ত্রিক সরকার দেশ বাকি সংস্কার করবে।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সংগীত শিল্পী বেবী নাজনীন। বলেন, শহিদ জিয়উর রহমান একজন আদর্শবান মানুষ ছিলেন। তিনি স্বধীনতার ঘোষনা দিয়ে দেশের মানুষকে উজ্জিবিত করেছেন। আজ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আবারও নতুন বাংলাদেশ গঠণ হবে।
জয়পাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুব দলের সহ-সভাপতি আবুল হাসেম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম নিরবসহ বিএনপি ও অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশবরেণ্য সংগীত শিল্পীরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT