1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে রাতের আধারে গাইডওয়াল ভাংচুরের অভিযোগ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে রাতের আধারে গাইডওয়াল ভাংচুরের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের লটাখোলা বিলেরপাড় এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রাতের আধারে গাইড ওয়াল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঐ এলাকার বাসিন্দা ভূক্তভোগী ইকবাল হোসেন ও লামিয়া আক্তার অভিযোগ করেন ১৯৯০ সালে তাদের ক্রয়কৃত লটাখোলা মৌজার আর এস ৭৩২ ও ৭৩৩ দাগে আট শতাংশ জমি দখলকরে রাখেন একই এলাকার রাহাত গং। স্থানীয়দের ও প্রশাসনের সহায়তায় জমি পরিমাপ করার পর নিজেদের জমিতে সোমবার দুপুরে গাইলওয়াল নির্মাণ করেন ইকবাল হোসেন ও অপর মালিক লামিয়া আক্তার। তাদের অভিযোগ ঐদিন রাতে রাহাত ও স্থানীয় সুমনের নেতৃত্বে ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে গাইডওয়াল ভেঙ্গে ফেলেন। পরদিন মঙ্গলবার সকালে এবিষয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী ইকবাল হোসেন। এঘটনার সাথে জরিতদের শাস্তির দাবি জানান তারা। এদিকে অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ।
অভিযোগের তদন্ত কর্মকর্তা হুমায়ন কবির বলেন, গাইডওয়াল ভাংচুরের বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত রাহাত বলেন, আমরা থানায় অভিযোগ করে গাইড ওয়াল নির্মাণ বন্ধ করেছিলাম। রাতের আধারে কে বা কারা গাইডওয়াল ভেঙ্গেছে আমরা জানিনা। তিনি আরও বলেন, ইকবাল হোসেনগং নিজেরা ওয়াল ভেঙ্গে আমাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন।
অপর অভিযুক্ত ব্যাক্তি সুমন হোসেনের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিক ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT