1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে ৫ ইটভাটায় ৫৪ লাখ টাকা জরিমানা - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

নবাবগঞ্জে ৫ ইটভাটায় ৫৪ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

প্রতিনিধি,নবাবগঞ্জ,ঢাকা.

ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্রের নাবায়ন না থাকায় ঢাকার নবাবগঞ্জে ৫টি ভাটাকে ৫৪ লাখ টাকা জরিমানা করেছে অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার সকাল ১১.৩০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নবাবগঞ্জের বেশ কিছু ইটভাটা মালিক ইট পুড়িয়ে যাচ্ছে। গোপন সংবাদ পেয়ে পরিবেশ অধিদপ্তরের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম আজ সকাল থেকে নবাবগঞ্জের রাজপাড়া সাহেব খালী ও ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমান আদালত বিবিসি ব্রিকস, এনবিআই, জনতা ব্রিকস, গোল্ডেন ব্রিকস ও জয়পাড়া ব্রিকসকে তাঁদের চলতি বছরের কাগজপত্র দেখাতে বলেন। এই ৫টি ভাটার কাগজপত্র নবায়ন নেই বলে তাদেরকে ৫৪ লাখ টাকা জারিমান করে ভাটা বন্ধ রাখার নির্দেশ দেয় আদালত। এরমধ্যে বিবিসিকে ২০লাখ, এনবিআই ২০ লাখ, জনতা ৫ লাখ, গোল্ডেন ৫ লাখ ও জয়পাড়া ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
নবাবগঞ্জ থানা পুলিশ পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনাকালে তাদেরকে সহায়তা করে।
নবাবগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, লাইসেন্সে ও পরিবেশের নবায়ন না থাকায় ৫টি ভাটাকে এ অর্থদন্ড করা হয়। তবে আমরা সকলেই কাগজপত্র নবায়নে হাল সনের জন্য আবেদন করেছি। সরকার আমাদের আবেদন বিবেচনা করবে এটাই আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT