1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে ইনডিপেডেন্ট টিভির প্রতিনিধিকে কুপিয়ে জখম - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে ইনডিপেডেন্ট টিভির প্রতিনিধিকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি.

দৈনিক আমাদের সময় পত্রিকা ও ইনডিপেডেন্ট টিভি নবাবগঞ্জ প্রতিনিধি নাজমুল হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টায় বান্দুরা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর জখম নাজমুলকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। নাজমুলের ছোট ভাই নয়ন হোসেন এ তথ্য নিশ্চিত করেনে।
পারিবারিক সূত্র জানায়, নাজমুল হোসেন শনিবার রাতে জয়পাড়া মাহমুদিয়া আলীয়া মাদ্রাসা থেকে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফিরছিলো। রাত আনুমানিক সাড়ে ১২টায় মোটরসাইকেলযোগে বান্দুরা ব্রিজ পার হলে মোড়ে তাঁকে ডাকাতেরা হামলা করে। এসময় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে মটর সাইকেল ও মোবাইলসহ নানা সামগ্রী নিয়ে যায়। আহত নাজমুলকে বাজারের নিরাপত্তাকর্মীরা উদ্ধার করে রাত দেড়টায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হরগোবিন্দ সরকার বলেন, তাঁকে হাসপাতালে যখন আনা হয় তখন প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো। অবস্থা বেগতিক দেখে পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাঁর ডান হাত ও পায়ে অনেক কুপিয়েছে।
নাজমুলের ভাই নয়ন হোসেন বলেন, তাঁর মটর সাইকেলটি দেওতলা ইছামতি নদীতে পাওয়া গেছে। অনেক রক্তক্ষরণ হওয়ায় সে অনেক অসুস্থ। পঙ্গু হাসপাতালে চিকিৎসা চলছে।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। পুলিশ খতিয়ে দেখছে। কে বা কারা ঘটনা ঘটিয়েছে। ডাকাতি নাকি ব্যক্তিগত শত্রুতা জানার চেষ্টা করছি। কারণ বিগত সময়ে ব্যক্তিগত দ্ব›েদ্ব নাজমুলের বিরুদ্ধে থানায় জিডি ও ওয়ারেণ্ট ছিলো।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT