1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার-৩ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার-৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নবাবগঞ্জ প্রতিনিধি ও আমাদের সময়ের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক নাজমুল হোসেন অন্তরকে কুপিয়ে গুরুতর আহতের ঘটনার প্রায় ১৫/১৬ ঘন্টার মধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নবাবগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম। আটককৃতরা হলো- নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী এলাকার মামুন সিদ্দা ওরফে বুদুর ছেলে চপল সিদ্দা (২৫), একই এলাকার ওহাব মিয়ার ছেলে সোলাইমান ওরফে শুভ ওরফে বুলু ও অন্যতম আসামি হাসনাবাদ এলাকার তফিল উদ্দিনের ছেলে মো. এখতিয়ার ওরফে আক্তার হোসেন (৪৫)।
প্রেস ব্রিফিংয়ে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, গত শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে সাংবাদিক নাজমুল হোসেন অন্তর মোটরসাইকেলযোগে দোহার উপজেলার একটি নিউজ প্রোগ্রাম ও ওয়াজ মাহফিলের প্রোগ্রাম শেষে নিজ বাড়ি খানেপুর যাওয়ার পথিমধ্যে ডাকাতবাড়ি রাহুতহাটি নামক সেতুর উপরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে হাতে, পায়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এঘটনায় নাজমুলের বাবা মো. মানিক বেপারী নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিত্বে ঘটনার প্রায় ১৫/১৬ ঘন্টার মধ্যেই আমরা চপল সিদ্দাকে গ্রেফতার করতে সক্ষম হই। পরে চপল সিদ্দারের তথ্যের ভিত্তিত্বে এঘটনার মাস্টারমাইন্ড মো. এখতিয়ার ওরফে আক্তার হোসেনসহ আরো একজনকে গ্রেফতার করা হয় ও আসামির কাছ থেকে এ ঘটনার সময় ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে দোহার-নবাবগঞ্জ থানায় একাধিক ডাকাতির মামলাসহ মাদক মামলা রয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আসামিদের কাছ থেকে জানা গেছে, সাংবাদিক নাজমুলের কাছে মাদকের তথ্য আছে, সে মাদকের বিরুদ্ধে নিউজ করতে পারে। এমন তথ্য পেয়ে ভয়ে আসামি মাদক ব্যবসায়ীরা সাংবাদিক নাজমুলকে শায়েস্তা করার জন্য ও তার মোবাইল ফোনটি নেওয়ার জন্য তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
এ বিষয়ে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম আরো বলেন, আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT