1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে গ্রামবাসীর মানববন্ধন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে গ্রামবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ .

জনগণের চলাচলের রাস্তা বন্ধ করার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক ৪ ঘন্টা অবরোধ করেছে গ্রামবাসী। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড় আটকিয়ে মানববন্ধন করে গোলড়া গ্রামের শত শত নারী পুরুষ। এতে প্রায় চার ঘন্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় গ্রামবাসী। স্থানীয় জনগনের অভিযোগ, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার মিলে মোটা অংকের টাকা খেয়ে আওয়ামীলীগের প্রভাব বিস্তার করে কোম্পানিগুলোকে রাতারাতি সড়কে পাকা দেয়াল তুলে দিয়েছে। যার কারনে দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। এ সময় স্থানীয় এলাকাবাসী বলেন , দীর্ঘ ১৭ বছর প্রভাবশালী কিছু স্থানীয় ব্যক্তিবর্গ ও তারাসিমা অ্যাপারেলস লিমিটেড এবং পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামের দুটি কোম্পানি তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। মনির হোসের নামের এক স্থানীয় বাসিন্দা জানান, এ রাস্তাটি আমাদের চলাচলের এক মাত্র  মাধ্যম। কিন্ত স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার মিলে কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে তারা প্রভাব বিস্তার করে এ রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা এ রাস্তা অবমুক্ত না হওয়া পযন্ত মহাসড়কে মানববন্ধন চালিয়ে যাবো। গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপল চন্দ্র দাস বলেন, ঢাকা আরিচা মহাসড়কের তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিংয়ের সিমান্ত দ্বার ঘেষে এলাকাবাসীর চলাচলের জন্য সড়ক ছিলো। পরে কোম্পানী স্থানীয় ব্যক্তিদের সাহায্যে ওই জমি কিনে নিয়ে ফ্যাক্টরী নির্মাণ করলে পায়ে হাঁটার রাস্তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ দিন পর এলাকাবাসী আগের সেই সড়ক পুনরুদ্ধারের দাবিতে গ্রামবাসীরা মহাসড়কে অবস্থান নেন।  সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, উভয় পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি খুব তাড়াতাড়ি সমাধান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT