1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে ইটভাটায় অভিযানে ১৬ লাখ টাকা জরিমানা  - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে ইটভাটায় অভিযানে ১৬ লাখ টাকা জরিমানা 

  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

মানিকগঞ্জে আটটি ইট ভাটায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একটি ইটভাটায় পানি দিয়ে জ্বলন্ত  আগুন নিভিয়ে দেওয়া হয়। রবিবার সকালে পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মানিকগঞ্জের সিংগাইর  উপজেলার ৮টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার। অভিযান সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে বলধারা ইউনিয়নের ৮টি ইটভাটায় ১৬লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। অভিযানে বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় অবস্থিত বিতর্কিত মেসার্স আলী আকবর ব্রিকস্ (AAB) এক ও দুইকে ৪লাখ টাকা, আলী আকবর ব্রিকস-৫ কে ৩ লাখ ও আলী আকবর ব্রিকস ৬কে ১লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকার মেসার্স আউয়াল ব্রিকস এক ও তিনকে চার লাখ টাকা জরিমানা করা হয়। এসময় একই ইউনিয়নের রামকান্তপুর এলাকার সফুর ব্রিকস ও রাকমান ব্রিকসকে ২ লাখ করে জড়িমানা করা হয়। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ড. মোহাম্মদ ইউসুফ আলী বলেন, আইন লঙ্ঘন করায় ৮টি ইটভাটা থেকে ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় আলী আকবর ব্রিকস-২ (AAB) নামের একটি ইটভাটায় পানি দিয়ে জ্বলন্ত আগুন নিভিয়ে দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  এসময় সিনিয়র কেমিস্ট এ, কে, এম, সামিউল আলম কুরসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, র‍্যাব-৪, জেলা পুলিশ এবং সিংগাইর ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT