1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে সাব-রেজিস্ট্রার অফিসে তালা দিল বিক্ষুব্ধরা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে সাব-রেজিস্ট্রার অফিসে তালা দিল বিক্ষুব্ধরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে তালা ঝুলিয়ে দেয় দলিল দাতা ও গ্রহীতারা। মঙ্গলবার ৪টার দিকে এ ঘটনা ঘটে। অনিয়মিত অফিস করা ও দলিল রেজিস্ট্রি সম্পন্ন না করে করেই চলে যাওয়ার কারনে এমন ঘটনা ঘটে বলে জানা গেছে।
দলিল লেখক ও ভূক্তভোগীরা জানায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে অফিসে আসেন দোহার উপজেলা সাব রেজিস্টার কর্মকর্তা আকলিমা ইয়াসমিন। বেলা ৩টার দিকে ১০টি দলিল রেজিস্ট্রি সম্পন্ন না করেই অফিস ত্যাগ করে চলে যায়। এ সময় দলিল লেখকরা তাকে দলিল সম্পন্ন করে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তাদের অনুরোধ না রেখে অফিস ত্যাগ করেন সাব রেজিস্টার। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় সাব রেজিস্টারের অফিসে। আকলিমা ইয়াসমিন খবর পেয়ে তাৎক্ষনিক অফিসে এসে তালা ঝুলানোয় দায়ীদের বিরোদ্ধে মামলা করার হুমকি দেয়। এক পর্যায়ে দলিল দাতা গ্রহীতাদের অনুরোধে তালা খুলে দিলে অফিসে গিয়ে বসেন তিনি।
নজরুল ইসলাম নামের এক ভুক্তভোগী জানান, আমি অসুস্থ মানুষ। অসুস্থ শরীর নিয়ে সকাল ১১টার দিকে সাব রেজিস্টার অফিসে এসে টাকা পয়সা জমা দিয়ে অপেক্ষা করতে থাকি রেজিস্ট্রির জন্য। কিন্তু দলিল রেজিস্ট্রি না করেই তিনি কোনো কারন ছাড়াই বেড়িয়ে যান।
চরকুসাই এলাকার তাজু মোল্লা একজন দলিল গ্রহীতা হিসেবে সাব রেজিস্টার অফিসে আসার পর কাগজ পত্র রেডি করতে করতে দুপুর হয়ে যায়। কয়েকটি দলিল করেই তিনি চলে গেলে ক্ষিপ্ত হয়ে যায় অপেক্ষমান মানুষজন।
এ বিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি জানান বাদল হোসেন মৃধা বলেন, সপ্তাহে ৩দিন অফিস করে সাব রেজিষ্ট্রার। সপ্তাহে ৫ দিন অফিস করার নির্দেশনা থাকলে তিনি সপ্তাহে ৩দিন অফিস করার কারনে ভোগান্তিতে পরেন অনেকেই। এ থেকে আমরা মুক্তি চাই।
সমিতির সাধারন সম্পাদক আলমগীর হোসেন জানান, সকাল থেকেই দলিল দাতা গ্রহীতা দলির সম্পাদনা করার জন্য এখানে আসেন। কিন্তু সাব রেজিস্ট্রার তিনি দলিল বাকি রেখেই চলে যাওয়ায় অফিসের স্টাফরা মিলে তালা ঝুলিয়ে দেয়।
এব্যাপারে দোহার সাব রেজিস্ট্রার আকলিমা ইয়াসমিনের বক্তব্য জানতে চাইলে তিনি কোন কিছু না বলেই দ্রুত বেড়িয়ে যান।
এবিষয়ে জানতে ঢাকা জেলা সাব রেজিস্ট্রার মুনশী মোকলেছুর রহমানের মোবাইলে একাধিক ফোর দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT