1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে পিটিয়ে একজনকে হত্যা, গ্রেপ্তার ৩ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে পিটিয়ে একজনকে হত্যা, গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক.

মটর সাইকেল নিয়ে বিয়ে বাড়ী যাবার ঘটনাকে কেন্দ্র করে একজন পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল নয়াকান্দা এলাকায় মোকলেছুর রহমান(৫০)কে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছে। এ ঘটনায় ভোর রাতে নবাবগঞ্জ থানা পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেল ৫টায় নয়াকান্দা বাজারের কাছে কয়েকজন জড়ো হয়ে মটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে মোকলেছের সাথে বাকবিতন্ডা করে। এক পর্যায়ে প্রতিপক্ষের মোজাম্মেল, জুয়েল, ফয়সাল, কয়েছ মোকলেছের উপর হামলা করে। তাঁকে হাতুড়ী, হকিষ্টিক ও টেঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা এসময় তাঁেক উদ্ধার করে কেরানীগঞ্জ একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। নিহত মোকলেছের ভাতিজা পায়েলের কাছে মোটর সাইকেল চাইতে যায় মোজাম্মেলের চাচাতো ভাই শাওনসহ কয়েকজন। মটরমাইকেল না দেয়াতে তাঁরা ক্ষুদ্ধ হয়ে এ ঘটনা ঘটায়। তাঁরা পায়েলকেও আঘাত করে।
সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে ভোরে নয়াকান্দা গ্রাম থেকে জমিলা বেগম(৫০), মোজাম্মেল হোসেন (৬০) ও বিল্লাল হোসেন(৫০)কে গ্রেপ্তার করে। তাঁদেরকে আজ বুধবার দুপুর ১২ টায় আদালতে প্রেরণ করে।

নিহতের স্ত্রী বিলকিস বেগম বলেন, ওরা এলাকার সন্ত্রাসী। আমার স্বামীকে পুর্বপরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে মেরে ফেলেছে। আমি সব সন্ত্রাসী ও খুনিদের বিচার চাই।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিয়ে বাড়ী যাওযার জন্য একটি মটর সাইকেল চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে। নিহতের স্ত্রী ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। এঘটনায় পুলিশ তাৎক্ষণিক তিন জনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT