1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে গৃহবধুর আত্মহত্যা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে গৃহবধুর আত্মহত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের মেঘুলা গোদাবাড়ি এলাকায় সোনালী রানী রাজবংশী (১৯) নামে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত সারে আটটার দিকে এঘটনা ঘটে। এঘটনায় নিহতের স্বামী শ্রীকৃষ্ণ রাজবংশী (২৫) কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে সোনালী রানী রাজবংশীকে তার স্বামীসহ শশুরবাড়ির লোকজন মানষিক ও শারীরিক নির্যাতন করতেন। এছাড়া তার স্বামী শ্রীকৃষ্ণ তাকে বারবার মরতে বলতেন। একপর্যায়ে এমন অত্যাচার সহ্য করতে না পেরে সোমবার রাত আনুমানিক সারে আটটার দিকে ঘরের দরজা বন্ধ করে ফাঁশি দেয় সোনালী। রাত সারে নয়টার দিকে তার স্বামী ঘরের দরজা বন্ধ দেখে সোনালীকে ডাকাডাকি করে। একপর্যায়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে সোনালীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে নিহতের মা সাধনা রাজবংশী বাদী হয়ে দোহার থানায় হত্যার প্ররচণার অভিযোগ দায়ের করেন।
দোহার থানা ওসি রেজাউল করিম বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা প্রেরণ করা হবে। এবিষয়ে দোহার থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT