1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে সরকারি ডাক্তার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে সরকারি ডাক্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে প্র্যাকটিস করার অভিযোগ পাওয়া গেছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মুহাম্মদ আশরাফ হোসেনের বিরুদ্ধে। জানা গেছে, মঙ্গলবার সকালে কয়েকজন রোগী ইকো পরীক্ষা করাতে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ইকো ডাক্তার না পেয়ে দালাল চক্রের ফাঁদে পরে। দালালদের কথামতো ভুক্তভোগী রোগীরা হাসপাতাল সংলগ্ন সুরক্ষা ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টারে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে ডাক্তার আশরাফকে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকতে দেখা যায়।  ভুক্তভোগী সাহেরা ও আমজাদ জানান, সরকারিভাবে চিকিৎসা ও পরিক্ষা করাতে পারলে আমাদের উপকার হতো। কিন্তু চেষ্টা করেও সেখানে করতে পারলাম না। দুপুর সাড়ে ১২টার সময় সরকারি ডাক্তার আশরাফকে দিয়ে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার থেকে আমরা ইকো পরিক্ষা করিয়েছি। এতে আমাদের অনেক বেশি খরচ হলো। এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, আপনি ভুল দেখেছেন আমি ওখানে যাইনি। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার এটিএম সোলায়মান হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযুক্ত ডাক্তারের সাথে কথা বলে বিস্তারিত জানাতে পারব।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT