1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে ক্রয়কৃত জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে ক্রয়কৃত জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি .

ঢাকার নবাবগঞ্জে ক্রয়কৃত জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তাভোগী সোনাহাজরা গ্রামের আব্দুল জলিল। বুধবার সকালে নবাবগঞ্জ প্রেসক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের নেতৃত্বে রাতের আধারে তাদের জমি জবরদখল করেছে প্রশাসন। লিখিত বক্তব্যে আব্দুল জলিল বলেন, গালিমপুর মৌজার আরএস ১৬২৫ নং খতিয়ানভুক্ত আরএস ৩২৯৪ ও ৩২৯৫নং দাগে মোট ৫.২৫ শতাংশ জমি আমি ৯/৭/১৯৯১ তারিখে রেজিষ্ট্রীকৃত ২৭৮৪নং ও ২২/৪/২০১২ তারিখে ২৯৭১নং দুইখন্ড দলিল মূলে ক্রয় করে মালিক হইয়া ভোগদখলে আছি। এছাড়া আমি উক্ত জমি নামজারি করে হালনাগাদ খাজনাও পরিশোধ করেছি। আমার জমি পাশে গালিমপুর ইউনিয়ন পরিষদ। তারা আমার জমি দখল করতে পারে এধারনা করে আমি আদালতে মামলার করলে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। কিন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম গত ৮ ফেব্রুয়ারী রাতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আমার ঘর ভেঙে আমাদের ইট, বালু,  সিমেন্ট ব্যবহার করে নিজেরা আবার প্রাচীর নির্মাণ করেন।  এসময় আব্দুল জলিল বলেন, ৩০ বছর ধরে আমি  দখলে আছি৷ ওখানে ইউনিয়ন পরিষদের কোন জমিও নেই। যদি এটা ইউনিয়ন পরিষদের জায়গা হয় তাহলে তারা দিনের বেলা জমিটি দখল করলো না কেন। রাতে আধারে এসে জমি দখল করতে পায়তারা করতো না। আমি নিজের জমি ফেরত চাই৷ এব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, ঐটা ইউনিয়ন পরিষদের জমি। যারা অভিযোগ করেছে তারাই রাতের আধারে ঘর তুলে জমিটি দখলের চেস্টা করেছিল। তাই সরকারী সম্পত্তি রক্ষার্থে অভিযান চালিয়ে ঘরটি উচ্ছেদ করেছি। যারা সম্পত্তি দাবি করছে তারা এসিল্যান্ডের বরাবর আবেদন করলে কাগজপত্র দেখে তাদের সম্পত্তি মেপে বুঝিয়ে দেওয়া হবে। তিনি উল্টো অভিযোগ করে বলেন, জলিলদের একাধিক বার কল দিলেও তারা কর্নপাত করেনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT