1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

ছাত্রলীগ নেতাদের সমন্বয়ে নবগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত  ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে ৭২ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল না করা হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। নবগঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু বলেন, ছাত্রলীগ নেতা নাহিদ মনির ও আশিকসহ কমপক্ষে ২০ জন ছাত্রলীগ যুবলীগ নেতার সমন্বয়ে ৪২১ সদস্য বিশিষ্ট মানিকগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। গত ২০ ফেব্রুয়ারি কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল। সরাসরি জুলাই-আগস্ট গণহত্যার  সাথে জড়িতদর নিয়ে কমিটি ঘোষণার পরপরই আমরা ২৫০ জন সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করি। পাশাপাশি ওই কমিটি বাতিলের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেই। তারপরও কেন্দ্রীয় সমন্বয়করা কমিটি বহাল রেখেছেন। তাই বাধ্য হয়ে আজ ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছি। এখান থেকে আমরা কেন্দ্রীয় কমিটিকে ৭২ ঘন্টা সময় বেঁধে দিলাম।নির্ধারিত সময়ে বিতর্কিত ওই কমিটি বাতিল না করলে আগামীতে আরও কঠোর আন্দোলন পালন করা হবে। তিনি আরো বলেন, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ইসমাঈল হোসেন রুদ্র টাকার বিনিময়ে ছাত্রলীগকে পুনর্বাসিত করার হীন উদ্দেশ্যে এই পকেট কমিটি ঘোষণা করেছেন। এসময় নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ন সদস্য সচিব নাসিম খান, মেহরাব খান, সংগঠক কাউসার আহমেদ, সদস্য রাব্বি, শাকিল হোসেন, ফাহিম হোসেন, নাঈমুর রহমান আবির, ইয়ামিন, ইফতি আহমেদ, কাউসার মাহমুদ, মিজানুর রহমান জাহিদ, সোহেলসহ শতাধিক বিক্ষুব্ধ ছাত্র-সমন্বয়ক উপস্থিত ছিলেন। অবরোধ শেষে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাসস্ট্যান্ড এলাকায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলামের মালিকানাধীন জাহিদ টাওয়ার ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT