1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে ডাকাতের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১৫,আটক ১ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে ডাকাতের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১৫,আটক ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
দোহারে গভীর রাতে ডাকাতরা হামলা চালিয়ে গ্রামবাসীকে গুলি করে। এতে ৭ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বিলাশপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের নিলুয়ার হোসেনের বাড়িতে ডাকাতিকালে এ ঘটনা ঘটে। ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, বুধবার রাত দুইটার দিকে উপজেলার বিলাশপুর এলাকার চর কুতুবপুর নিলুর বাড়িতে ২০/২৫ জনের ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতেরা ওই বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙ্গে প্রথমে নিলুর বাবা মায়ের কক্ষ থেকে ৭/৮ ভরি স্বর্ণ লুটে নেয়। ঘটনার শব্দ পেয়ে বাড়ির দ্বিতীয় তলা থেকে উঠে আসে নিলু ও তার ছোট ভাই। এসময় তাদের ডাকচিৎকারে এলাকাবাসী লাঠি নিয়ে ডাকাতদের প্রতিরোধ করার চষ্টো করে। মুখোশ পরিহিত ডাকাতেরা তখন গ্রামবাসীকে লক্ষ্য করে এলাপাথারী গুলি ছুঁড়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে প্রায় ১৫ জন আহত হয়। আহতদের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এদের মধ্যে ৫ জনের অবস্থা অবনতি হলে তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিরা এখানেই চিকিৎসা নেয়। রাত দুইটায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় দোহার থানা পুলিশ। পরে আটক এক ডাকাতকে থানায় নিয়ে আসে।
বাড়ির মালিক নিলুয়ার হোসেন বলেন, ডাকাতেরা একটি ইঞ্জিন চালিত ট্রলার যোগে তাঁদের বাড়ির সামনে পদ্মা নদীর ঘাটে আসে। এরপর তাঁদের বাড়িতে হানা দেয়। ডাকাতদের ট্রলারটিও আটক করা হয়েছে। গ্রামবাসীর প্রতিরোধে ডাকাতরা গুলি করতে করতে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ বায়েজিদ হোসেন বলেন, তাঁর শরীরে প্রায় ১০টা রাবার বুলেট লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে বিশ্রামে আছেন।
গুলিবিদ্ধরা হলেন সোহেল ভান্ডারী(৪৫), মো. মাসুদ (১৮), এমডি রবিন(৩২), নুর মোহাম্মদ(২০), রিয়াজুল ইসলাম(৩৭), মো. সাহেব আলী ও বায়েজিদ হোসেন।
দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক এক জনকে পাওয়া গেছে। ডাকাতের করা গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বাদীর অভিযোগ পেলেই মামলা রুজু করা হবে।
দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, খবর পেয়েই দোহার থানা ও নবাবগঞ্জ থানা পুলিশসহ আমি ঘটনাস্থলে যাই। এঘটনায় ডাকাত সন্দেহে  একজনকে আটক করা হয়েছে। মূলত ঐ ব্যক্তি এঘটনার সাথে জরিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT