1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে অবৈধ ইটাভাটা গুড়িয়ে দিলো প্রশাসন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে অবৈধ ইটাভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক.

কাগজপত্র ছাড়াই কাজ করে আসছে এমন একটি ইটভাটাকে গুড়িয়ে দিলো নবাবগঞ্জ উপজলো প্রশাসন। নবাবগঞ্জের মাইলাইল এলাকায় অবস্থিত জান্নাত ব্রিকস কোম্পানী (জেবিসি) ভাটাকে ইট পোড়ানো বন্ধসহ সব ধরনের কাজ নিষেধ করা হয়েছে। সোমবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আসিফ রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
জানা গেছে, মাইলাইল এলাকার মো. পিন্টুর ইটভাটায় পরিবেশ আইন অমান্য করে চিনের চিমনী দিয়েই ইট তৈরীর কাজ করে আসছিলো। খবর পেয়ে উপজেলা প্রশাসন তাঁকে একাধিকবার সর্তক করে। কিন্তু এতে তিনি সংশোধন না হওয়া সোমবার দুপুরে ফায়ার সার্ভিসসহ সেখানে গিয়ে ভাটার সব কাজ বন্ধ করে দেয়া হয়। এসময় চিমনীগুলোও এক্সকেভেটর দিয়ে ভেঙ্গে দেয়া হয়।
উপজেলা প্রশাসন সুত্রে জানায়, নবাবগঞ্জের কয়েকটি অঞ্চলে প্রায় ২৫টি ইটভাটা রয়েছে। বেশীর ভাগ তাদের কাগজপত্রের জন্য আবেদন করলেও অনুমোদন নেই। এভাবে অনিয়ম করে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ইট ভাটা আইনের লঙ্গন করছে। তাই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, কাগজপত্র নবায়নের জন্য স্ব স্ব দপ্তরে অবেদন করা হয়েছে। কিন্তু যথাসময়ে না দেয়াতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসন ও পরিবেশ তাঁেদর এ কথা মানছে না। এর আগে পরিবেশে অধিদপ্তর নবাবগঞ্জের ৫ইটভাটাকে ৫৪ লাখ টাকা জরিমানা করে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, বার বার সর্তক করার পরেও তারা কোনো আইন মানছে না। পরিবেশ দূষণ ঘটানো টিনের চিমনী এলাউ না। তাই এ ভাটার কাজ বন্ধ করে ভেঙ্গে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT