1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে ভ্যানচালককে ছুরিকাঘাতের মামলায় প্রধান দুই আসামী গ্রেফতার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে ভ্যানচালককে ছুরিকাঘাতের মামলায় প্রধান দুই আসামী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের পালামগঞ্জ এলাকায় এক ভ্যান চালককে ছুরিকাঘাতের মামলায় প্রধান আসামী রবিন (২০) ও তার বাবা কামাল (৪৫) কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। রোববার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ সন্ধ্যায় ভ্যান চালক সোহাগের সাথে দোকানে মালামাল তোলা নিয়ে কামাল ও তার ছেলে রবিনের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিন ধারালো ছুরি দিয়ে ভ্যানচালক সোহাগের পিঠে আঘাত করলে গুরুতর আহত হয় সে। পরে আহত সোহাগের বাবা আজাহার সরদার দোহার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় দোহার থানা ওসি রেজাউল করিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে রোববার দিবাগত রাতে উপজেলার পালামগঞ্জ থেকে প্রথমে মামলার ২ নং আসামী কামালকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে মানিকগঞ্জ থেকে প্রধান আসামী শেখ রবিনকে গ্রেফতার করে দোহার থানা পুলিশ।
এবিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনার এক সপ্তাহের মধ্যে মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT