1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

দোহার- নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকার সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টের গ্র্যান্ড হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দোহার ও নবাবগঞ্জের চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, সরকারি- বেসরকারি কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ইফতার মাহফিল যেন দোহার নবাবগঞ্জের নবীন প্রবীণের মিলনমেলায় পরিণত হয়। সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাশিম মোল্লার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ড.আবুল হোসেন খন্দকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. কবিরুল বাশার, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ইন্সপেক্টর মো. সিরাজুল ইসলাম, সংগঠনের সাধারণত সম্পাদক ড. হরগোবিন্দ সরকার অনুপ, সংগঠনের সহ-সভাপতি এম এ খান সোহেল, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনিরুজ্জামান ভূইয়া (মুক্তি), ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. শাহজাহান শিকদার, ব্যাংকার মো. খালেদ বিন ওয়াহিদ কনক, দোহার ও নবাবগঞ্জ সংসদীয় আসন (ঢাকা-১ ও ২) পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক মো. হুমায়ূন কবীর।

বক্তৃতাকালে সাবেক জেলা জজ ড. আবুল হোসেন খন্দকার বলেন, দোহার- নবাবগঞ্জ পেশাজীবী পরিষদকে রাজনীতির ঊর্ধে রাখতে হবে। এখানে যেন সব দল মতের মানুষের মিলন মেলা হয়। আমরা যেন অন্তত বছরের কয়েকটি দিন একত্রিত হতে পারি । তিনি সবাইকে যার যার অবস্থান থেকে দোহার ও নবগঞ্জের উন্নয়নে অবদান রাখার আহবান জানান। তিনি বলেন, দোহার -নবাবগঞ্জ দুটি সুন্দর ও মনোরম উপজেলা। তাই প্রশাসন ও রাজনীতিবিদদের কাছে আমাদের আহ্বান, দখলবাজ ও চাঁদাবাজমুক্ত নবাবগঞ্জ গঠন করার। পরে সংগঠনের সভাপতি প্রকৌশালী সেলিম মিয়া ও সাংগঠনিক রাশিম মোল্লা সংগঠনের লক্ষ্য – উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন দোহার- নবাবগঞ্জ নাগরিক সমাজের আহবায়ক মো. আইয়ুব হোসেন, সংগঠনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মেজবাহ উদ্দিন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মোতাহারুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT