1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ম্যালেরিয়া পরিক্ষায় ভুল রিপোর্টের অভিযোগ ডিএন মেডিকেল সার্ভিসেস এর বিরুদ্ধে - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ম্যালেরিয়া পরিক্ষায় ভুল রিপোর্টের অভিযোগ ডিএন মেডিকেল সার্ভিসেস এর বিরুদ্ধে

  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার দোহারের লটাখোলা করম আলীর মোড়ে অবস্থিত ডিএন মেডিকেল সার্ভিসেস এর বিরুদ্ধে ভুল রিপোর্টের অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার সুতারাপাড়া এলাকার মো.রাসেল নামে এক রোগীর রিপোর্টে এমন ভুল তথ্য আসে বলে অভিযোগ করেন তিনি।
ভূক্তভোগী মো.রাসেল জানান, তার শারীরিক সমস্যা নিয়ে ডিএন মেডিকেল সার্ভিসেস এ গেলে সেখানে তাকে ম্যালেরিয়া পরিক্ষা দিলে রিপোর্টে ম্যালেরিয়া পজিটিভ আসে। এসময় পার্শ্ববর্তী জয়পাড়া ক্লিনিকে পরিক্ষা করলে সেখানে নেগেটিভ আসে। রাসেল বলেন, বিষয়টি কতৃপক্ষকে জানালে তারা জানান যদি নবাবগঞ্জের মুক্তি ক্লিনিকে পরিক্ষা করে রেজাল্ট নেগেটিভ আসে তবে তারা টাকা ফেরৎ দিবেন। কিছুক্ষণ পর নবাবগঞ্জে মুক্তি ক্লিনিকে গিয়ে পরিক্ষা করলে সেখানেও ম্যালেরিয়া রিপোর্ট নেগেটিভ আসে। এসময় তার পরিক্ষা নিরিক্ষার টাকা ফেরত দেয় ডিএন মেডিকেল সার্ভিসেস কতৃপক্ষ ।
রাসেল অভিযোগ করে বলেন, এমন একটি হাসপাতালে আজ হয়রানী হতে হলো। পরবর্তীতে এমন ভুল রিপোর্টে অন্য রোগীদের আরও বড় ক্ষতি হতে পারে। এবিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।
এব্যাপারে ডিএন মেডিকেল সার্ভিসেস এর রিসিপশনে কথা হলে তারা পরিচালকদের মোবাইল নাম্বার দিতে অপারগতা প্রকাশ করেন। পরে সেখানে দায়িত্বে থাকা সাইফ নামে এক ব্যক্তি প্রতিবেদককে আগামীকাল সকালে অফিস চলাকালীন সময়ে কথা বলে কতৃপক্ষের মোবাইল নাম্বার দিত চান।
ঘটনার বিষয়ে ডিএন মেডিকেল সার্ভিসেস এর চেয়ারম্যান করম আলী বলেন, আমাদের পরিক্ষা নিরিক্ষার ঐ ডিভাইসের টেমপার না থাকায় এমনটি হয়েছে। আমরা রোগীর টাকা ফেরত দিয়ে দিয়েছি।
এবিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, এঘটনায় কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT